Bimal Gurung-এর সঙ্গে বৈঠকের পর এবার পাহাড়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেন বিনয় তামাং
দি নিউজ লায়নঃ বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকের পর এবার পাহাড়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেন বিনয় তামাং রবিবার পাহাড় এবং ডুয়ার্সের বেশ কয়েকটি জায়গায় ছোট ছোট রাজনৈতিক কর্মসূচি করেন তামাং। বিজনবাড়ির সভা থেকে তামাঙ বলেন, বিমল গুরুং এর সঙ্গে যোগ দেবো কিনা তার কোন ঠিক নেই আলাদা কোনো রাজনৈতিক দল গঠন করবো কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি তবে এটা নিশ্চিত পাহাড় তরাই ডুয়ার্স এই এলাকার মানুষের সমস্যা নিয়ে কাজ করতে হবে এবং বিমল গুরুংয়ের সঙ্গে একযোগে আমি কাজ করবো আমাদের দুজনকে এক মঞ্চেও দেখা যেতে পারে।
এদিন তিনি ফের জানান মাঝের কয়েকবছর কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সেইসব এখন মিটে গিয়েছে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পাহাড়ের উন্নয়ন পাহাড়ের মানুষের উন্নয়ন সেই কাজে আমাদের এগিয়ে যেতে হবে। পাহাড়ের রাজনৈতিক মহলের মতে বিমল গুরুংয়ের সঙ্গে বিনয় তামাং এর ফের গাঁটছড়া বাঁধা প্রায় নিশ্চিত এ দিন অন্তত কার্যত স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বিনয় তামাং আর এতে নিশ্চিত ভাবে সবচেয়ে বেশি বিপদে পড়ল বিজেপি কারণ গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে যে বিভাজন করে এতদিন বিজেপি যে সুবিধা নিচ্ছিল তা এবার কার্যত বন্ধ হয়ে গেল।
এবার এক মঞ্চ থেকে গুরুঙ এবং তামাঙ একযোগে যখন বিজেপির বিরোধিতার ডাক দেবে তখন তা সামলানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাছাড়া পাহাড়ে বিজেপির যারা জোটসঙ্গী রয়েছে তাদের সঙ্গেও সম্পর্কে ক্রমশ অবনতি হচ্ছে তাই পরিস্থিতি যা তা মোটেই পাহাড় বিজেপির কাছে সুখকর নয়।

Post a Comment